উপর্যুক্ত বিষয়ে মনোযোগ আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, শুদ্ধাচার ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমে প্রচার বা অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক সচেতনতামূলক উক্ত ধরনের প্রচারনায় আর্থিক সহায়তা প্রদান সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) ব্যয় হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, এ বিষয়ক ব্যয় গ্রিন ব্যাংকিং এন্ড সিএসআর ডিপার্টমেন্ট হতে GBCSRD CIRCULAR LETTER NO. 06 DATED 10.06.2015 এর মাধ্যমে জারীকৃত ফরম্যাট এর ‘অন্যান্য’ খাতে প্রদর্শন করার জন্যও আপনাদেরকে পরামর্শ দেয়া যাচ্ছে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।