তফসিলি ব্যাংকগুলোর নিকট থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য সংগ্রহের বাংলাদেশ ব্যাংকে Enterprize Data Warehouse (EDW) বাস্তবায়নের কাজ চুড়ান্ত হয়েছে। এ নিম্নোক্ত নির্দেশনাগুলো পরিপালনপূর্বক বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে প্রেরণযোগ্য EDW সংশ্লিষ্ট দৈনিক এক্সচেঞ্জ পজিশন বিবরণী RIT এ Web Portal এর মাধ্যমে দাখিল করতে হবেঃ
ক) RIT যথাযথভাবে পূরণ করে আগামী ২২.০৭.২০১২ হতে নিয়মিতভাবে Web Portal এর মাধ্যমে দাখিল করতে হবে।
খ) এতদসংক্রান্ত RIT সফটকপি ইতোমধ্যে আপনাদেরকে সংশ্লিষ্ট ই-মেইলে প্রেরিত হয়েছে। যে সকল ব্যাংক উক্ত RIT এর সফটকপি পায়নি, তাদেরকে আগামী ১৮.০৭.২০১২ তারিখের মধ্যে অত্র বিভাগ হতে সফটকপি সংগ্রহ করতে হবে।
গ) বিবরণী দাখিলের বিদ্যমান প্রক্রিয়া এবং Web Portal এর মাধ্যমে দাখিলের প্রক্রিয়া যুগপৎভাবে ৩১.১২.২০১২ পর্যন্ত অব্যাহত থাকবে এবং ০১.০১.২০১৩ হতে শুধুমাত্র Web Portal এর মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য/বিবরণী দাখিল করতে হবে।