উপর্যুক্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২১.০৭.২০১০ তারিখের স্মারক নং অম/অসবি-৩-০১/২০০৮(ষ্ট্যাম্প)-১১৫(১৪০) আপনাদের অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নিমিত্তে অপর পৃষ্ঠায় হুবহু পুনমুদ্রিত হলো।
২। বর্ণিত নির্দেশনা আপনাদের সকল শাখাকে অবিলম্বে অনুসরণ এবং তার পরিপালন নিশ্চিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
রেভিনিউ ষ্ট্যাম্প প্রদান/ব্যবহার নিশ্চিতকরণ প্রসংগে। স্মারক নং অম/অসবি-৩-০১/২০০৮(ষ্ট্যাম্প)-১১৫(১৪০) তারিখ ২১/০৭/২০১০।
উপর্যুক্ত বিষয়ের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, Stamp Act, 1899 এর ২(২৩) ধারার সংজ্ঞানুযায়ী কোন অর্থ বা অন্যবিধ সম্পত্তির ক্ষেত্রে উহার পরিমাণ বা মূল্য ২০০ (দুইশত) টাকার বেশী হলে ÕReceiptÕ গ্রহণের ক্ষেত্রে Stamp Act, 1899 এর তফসিল-১ এর এন্ট্রি-৫৩ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ব্যাংক/ব্যাক্তি-কে প্রতিবার ৫ (পাঁচ) টাকার রেভিনিউ স্ট্যাম্প প্রদান বাধ্যতামূলক। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কোন কোন প্রতিষ্ঠান/ব্যাংক/ব্যাক্তি ৫০০ (পাঁচ শত) টাকার কম হলে রেভিনিউ ষ্ট্যাম্প প্রদান/ব্যবহার করে না। যা আইনতঃ দন্ডনীয় অপরাধ।
০1। এমতাবস্থায়, Stamp Act, 1899 এর ২(২৩) ধারার সংজ্ঞানুযায়ী কোন অর্থ বা অন্যবিধ সম্পত্তির ক্ষেত্রে উহার পরিমাণ বা মূল্য ২০০ (দুইশত) টাকার বেশী হলে ÕReceiptÕ গ্রহণের ক্ষেত্রে Stamp Act, 1899 এর তফসিল-১ এর এন্ট্রি-৫৩ অনুযায়ী প্রতিবার ১০ (দশ) টাকার রেভিনিউ স্ট্যাম্প প্রদান/ব্যবহার নিশ্চিত করার জন্য আপনার মন্ত্রণালয়ের অধীনস্ত সকল সরকারী/বেসরকারী/আধাসরকারী/স্বায়ত্বশাসিত সংস্থা/কর্পোরেশন/প্রকিষ্ঠানের সকল কর্মকর্তা/কর্মচারী-কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হ’ল।