বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়
মতিঝিল, ঢাকা-১০০০
বাংলাদেশ
website: www.bb.org.bd

ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ

বিআরপিডি সার্কুলার লেটার নং-৫২
তারিখ: ০১ ডিসেম্বর ২০২৪/ ১৬ অগ্রহায়ণ ১৪৩১

ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা
বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক

প্রিয় মহোদয়,

ক্রেডিট কার্ডের সুদ/মুনাফা হার যৌক্তিকীকরণ প্রসঙ্গে

উপর্যুক্ত বিষয়ে বিআরপিডি সার্কুলার লেটার নং-৪৭ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২০ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

২। সূত্রোক্ত সার্কুলারের মাধ্যমে ক্রেডিট কার্ড সীমার বিপরীতে ঋণ সুবিধা প্রদানসহ সুদহার যৌক্তিকীকরণ এবং গ্রাহক স্বার্থ সংরক্ষণকল্পে ক্রেডিট কার্ডের উপর সুদহার সর্বোচ্চ ২০% নির্ধারণের নির্দেশনা প্রদান করা হয়।

৩। এক্ষণে সুষ্ঠু ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং নীতি সুদহার ও ব্যাংকসমূহের ক্রমবর্ধমান তহবিল ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার লক্ষ্যে ক্রেডিট কার্ডের উপর সুদহার সর্বোচ্চ ২৫ শতাংশ নির্ধারণ করা হলো। ব্যাংকসমূহ ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের যোগান সাপেক্ষে এ সীমার মধ্যে ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারণ করবে।

৪। এতদ্ব্যতীত বিআরপিডি সার্কুলার লেটার নং-৪৭/২০২০ এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

৫। ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকসমূহ তাদের প্রদত্ত বিনিয়োগের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণকরত মুনাফার হার নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

৬। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ২৯(২) (চ) ও ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

৭। এ নির্দেশনা ০১ জানুয়ারি ২০২৫ তারিখ হতে কার্যকর হবে।

আপনাদের বিশ্বস্ত,
(মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী)
পরিচালক (বিআরপিডি)
ফোন: ৯৫৩০২৫২

Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/brpd/sep242020brpdl47.pdf