| বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ) প্রধান কার্যালয় মতিঝিল, ঢকা-১০০০ বাংলাদেশ |
ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট |
| ডিএমডি সার্কুলার লেটার নং-০৫ | ২৩ ভাদ্র, ১৪২৭ বাংলা তারিখঃ —————– ০৭ সেপ্টেম্বর, ২০২০ |
প্রধান নির্বাহী কর্মকর্তা/ব্যবস্থাপনা পরিচালক,
বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক
(ইসলামী শরীয়াহ্ ভিত্তিক পরিচালিত ব্যাংক ব্যতীত)
ওয়েজ অর্নার ডেভেলপমেন্ট বন্ড “ক্রয়ের যোগ্যতা” সংশ্লিষ্ট বিধি অধিকতর স্পষ্টীকরণ প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
উপর্যুক্ত বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক ওয়েজ অর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রয়ের যোগ্যতার ক্ষেত্রে বিদ্যমান বন্ড রুলস্ এর পাশাপাশি বন্ড ক্রয়ের যোগ্যতা নির্ধারণে নিম্নবর্ণিত সিদ্ধান্ত গ্রহীত হয়েছে ঃ
ক. বিদেশে চাকুরীর বিপরীতে বৈদেশিক মুদ্রায় প্রাপ্ত পেনশনের অর্থ দ্বারা প্রবাসী বাংলাদেশীগণ এবং প্রবাস হতে পেনশন প্রাপ্ত কিন্তু বর্তমানে নিবাসী বাংলাদেশীগণ ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রয়ের সুযোগ নেই।
খ. ওয়েজ আর্নারের মৃত্যু পরবর্তী সার্ভিস বেনিফিট বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা বেনিফিসিয়ারি কর্তৃক ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করার সুযোগ নেই।
গ. বিদেশী মালিকানাধীন শিপিং/এয়ার ওয়েজ কোম্পানীতে চাকুরীরত বাংলাদেশী মেরিনার ও পাইলট/কেবিনক্রুগণকে এবং বাংলাদেশী মালিকানাধীন শিপিং/ এয়ার ওয়েজ কোম্পানীগুলোর বিদেশস্থ অফিসে নিয়োগপ্রাপ্ত ও তথ্য হতে বৈদেশিক মুদ্রায় প্রাপ্ত মেরিনার ও পাইলট/কেবিনক্রুগণের ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করার সুযোগ নেই।
এমতাবস্থায়, উপরোক্ত সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আপনাদেরকে নির্দেশনা দেওয়া হলো।
আপনার বিশ্বত
(মোঃ খুরশীদ আলম)
মহাব্যবস্থাপক
ফোন: ৯৫৩০১৩১
ই-মেইল: khurshid.alam@bb.org.bd
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/dmd/sep072020dmdl05.pdf