পরিলক্ষিত হচ্ছে যে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB)’এ অংশগ্রহনকারী ব্যাংকসমূহের আন্তঃব্যাংক এটিএম সেবাগ্রহণ বিষয়ে অর্থাৎ ব্যাংকের গ্রাহক কর্তৃক ভিন্ন ব্যাংকের ATM বুথ হতে সেবাগ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য/ধার্যযোগ্য সার্ভিস চার্জ সম্পর্কে অবহিত না থাকায় গ্রাহকগণ অনেক ক্ষেত্রেই বিভ্রান্তির শিকার হচ্ছেন।
এমতাবস্থায়, NPSB-তে অংশগ্রহণকারী ব্যাংকের সকল ATM বুথের দৃশমান স্থানে NPSB-তে সংযুক্ত ভিন্ন কোন ব্যাংকের কার্ড ব্যবহার করে Off us Transaction যেমন অর্থ উত্তোলন, স্থিতি অনুসন্ধান এবং ক্ষুদে বিবরণী সংগ্রহের ক্ষেত্রে গ্রাহকের নিকট থেকে ধার্যযোগ ̈ সার্ভিস চার্জের হার সুস্পষ্টভাবে প্রদর্শনের বাবস্থা গ্রহণ করতে হবে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।