উপর্যুক্ত বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক ৩০/১১/২০১৫ তারিখে জারীকৃত বিজ্ঞপ্তি নং-২০/২০১৫ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
উক্ত বিজ্ঞপ্তিতে ঢাকা ও আশপাশ এলাকায় অবস্থিত টেক্সটাইল মিলে ব্যবহারের জন্য Raw Cotton ও ক্যাপিটাল মেশিনারির এলসি স্থাপনের সময় মোট পণ্যের ২০% এর গন্তব্যস্থল হিসেবে পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল উল্লেখ করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।
আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উক্ত বিজ্ঞপ্তির কপি এতদ্সংগে সংযুক্ত করা হলো।