ধান, চাল ব্যবসায়ী ও চাতাল/মিল মালিকদের ঋণের পরিশোধ সময়সীমা পুণঃনির্ধারণ প্রসঙ্গে ।
শিরোনামোক্ত বিষয়ে বিআরপিডি সার্কুলার লেটার নং-১৮, তারিখ-ডিসেম্বর ২৯, ২০১০ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে ।
উক্ত সার্কুলার লেটারের মাধ্যমে ‘‘Pledge এবং Hypothecation এর বিপরীতে রিভলভিং সিসি/ওডি ঋণের ক্ষেত্রে স্থানীয় মিল মালিকগণসহ সকল ধান/চাল ব্যবসায়ীদের গৃহীত অগ্রীম/ঋণ সর্বোচ্চ ৩০ (ত্রিশ) দিন অন্তর অন্তর আবশ্যিকভাবে পরিশোধ/সমন্বয় করতে হবে’’ মর্মে নির্দেশ প্রদান করা হয় ।
এক্ষণে বিষয়টি পুন:পর্যালোচনান্তে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, Pledge এবং Hypothecation এর বিপরীতে রিভলভিং সিসি/ওডি ঋণের ক্ষেত্রে স্থানীয় মিল মালিকগণসহ সকল ধান/চাল ব্যবসায়ীদের গৃহীত অগ্রীম/ঋণ সর্বোচ্চ ৪৫ (পঁয়তাল্লিশ) দিন অন্তর অন্তর আবশ্যিকভাবে পরিশোধ/সমন্বয় করতে হবে ।
সূত্রোক্ত সার্কুলার লেটারে বর্ণিত অন্যান্য সকল নির্দেশনা অপরিবর্তিত থাকবে ।
এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে ।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন ।
~~~~~~~~~~
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/brpd/feb142011brpdl03.pdf