ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা
বাংলাদেশে সেবা প্রদানরত সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও ই-ওয়ালেট সার্ভিস প্রোভাইডার।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পাবলিক পরীক্ষা চলাকালীন সংঘটিত লেনদেন মনিটরিং প্রসঙ্গে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পাবলিক পরীক্ষা (যেমন: জে.এস.সি, জে.ডি.সি, এস.এস.সি, দাখিল, এইচ.এস.সি, আলীম, ভোকেশনাল, ডিপ্লোমা এবং সমমানের পরীক্ষা) চলাকালীন (পরীক্ষা শুরুর এক সপ্তাহ পূর্ব হতে পরীক্ষা শেষ হওয়ার দিন পর্যন্ত) মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডারসমূহ কর্তৃক প্রদত্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডারসমূহ (পিএসপি) কর্তৃক প্রদত্ত ই-ওয়ালেট সার্ভিস এর মাধ্যমে সংঘটিত ছোট অংকের (দুইশত থেকে দুই হাজার টাকা মূল্যমানের) পৌনঃপুনিক লেনদেন মনিটরিং জোরদারকরণ এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো।
এই নির্দেশনার বিষয়ে নিজ নিজ ডিস্ট্রিবিউটর/সুপার এজেন্ট, এজেন্ট এবং গ্রাহকগণকে সম্যকভাবে অবহিতকরণ এবং নির্দেশনার আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যও আপনাদেরকে পরামর্শ প্রদান করা হলো।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/psd/jan232020psdl01.pdf