সরকারী ট্রেজারী বিল ও বন্ডের ইস্যু পরবর্তী ক্রয়-বিক্রয়ে নিয়োজতি প্রাইমারী ডিলারদের কার্যপদ্ধতি সংক্রান্ত গাইডলাইন্স সংশোধন বিষয়ে FRTMD CIRCULAR LETTER NO. 02 DATED 25.06.2007 এর Appendix 1.2 এর (vi)-i নম্বর অনুচ্ছেদে বর্ণিত তারল্য সুবিধা প্রদানের বিধি-বিধান এবং তদসুত্রে FRTMD CIRCULAR LETTER NO. 02 DATED 17.06.2008 এর নির্দেশনার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
সরকারী সিকিউরিটিজের প্রতিযোগিতামূলক মূল্য উদ্ভাবন ও কার্যকর চাহিদা সৃষ্টির মাধ্যমে একটি স্পন্দিত দ্বিতীয় স্তর বাজার উন্নয়নের প্রাইমারী ডিলারদের তারল্য সুবিধা প্রদানের বিষয়ে ইতঃপূর্বে জারিকৃত FRTMD CIRCULAR LETTER NO. 02 DATED 17.06.2008 এর নির্দেশনা রহিত করে নিম্নরূপ নির্দেশনা জারি করা হলোঃ
১. অকশনে প্রাইমারি ডিলারদের উপর devolve ক্রৃত ট্রেজারি বিল ও বন্ডের পাশাপাশি “সফল” বিড দাখিলের মাধ্যমে প্রাপ্ত সিকিউরিটিজের বিপরীতেও ইস্যুর তারিখ হতে একনাগাড়ে সর্বোচ্চ ২ (দুই মাস) পর্যন্ত তারল্য সুবিধা প্রদত্ত হবে;
২. তারল্য সুবিধা গ্রহণের জন্য প্রাইমারী ডিলারদের পরিশিষ্ট – ’ক’ এ বণিত সংশোধিত ছক মোতাবেক তথ্যাদি দাখিল করতে হবে।
প্রাইমারী ডিলারদের তারল্য সুবিধা প্রদানের বিষয়ে FRTMD CIRCULAR LETTER NO. 02 DATED 25.06.2007 এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/dmd/apr212009dmdl01.pdf
N.B. Amendment by DMD CIRCULAR LETTER NO. 05 DATED 12.12.2012.