গ্রিন ব্যাংকিং এন্ড সিএসআর ডিপার্টমেন্ট হতে জারিকৃত জিবিসিএসআরডি সার্কুলার নং ০৭/২০১৪, তারিখ: ডিসেম্বর ২২, ২০১৪ এর প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করা যাচ্ছে।
দেশের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে উত্তরাঞ্চলের স্কুল-কলেজগামী নারী শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনমান উন্নয়ন তথা দেশের সার্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে আপনাদের সিএসআর কার্যক্রমের আওতায় তাদের মাঝে প্রাথমিকভাবে কমপক্ষে দশটি সাইকেল প্রদান করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। এছাড়া, দলিত সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকারমূলক সিএসআর কার্যক্রম গ্রহণ করার জন্যও আপনাদেরকে পরামর্শ দেয়া যাচ্ছে ।
উল্লেখ্য, এ বিষয়ক ব্যয় ১০ জুন, ২০১৫ তারিখের সার্কুলার লেটার নং-০৬ এর মাধ্যমে জারীকৃত ফরম্যাট এর ‘ Social Projects/Community Investment’ খাতের প্রযোজ্য উপখাতে প্রদর্শন করার জন্যও আপনাদেরকে নির্দেশনা দেয়া হলো।
এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/gbcrd/mar022016sfdl01.pdf