আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর 52AA ধারার বিধান অনুসারে উক্ত অধ্যাদেশের Chapter VII এ বর্ণিত সুনির্দিষ্ট সার্ভিসসমূহ ব্যতিত অন্য যে কোন সেবা প্রদানের জন্য প্রদেয় অর্থের উপর ১০% হারে উৎসে আয়কর কর্তনের বিধান রয়েছে।
দেশের অর্থনৈতিক কর্মকান্ডের পরিধি বৃদ্ধির সাথে সাথে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাপক জনপ্রিয় হচ্ছে। সারা দেশের মানুষের কাছে ইতোমধ্যে মোবাইল ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে বিভিন্ন ব্যাংক বিভিন্ন নামে [বিকাশ, এমক্যাশ, ইজিক্যাশ, শিওর ক্যাশ, মোবাইল ব্যাংকিং, মোবাইল মানি, ওয়ান ক্যাশ (OK) ইত্যাদি Mobile Financial Services (মোবাইল ব্যাংকিং) সেবা চালু করেছে।
কোন কোন ব্যাংক নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে মোবাইল নেটওয়ার্ক অপারেটরের (MNO) সঙ্গে কমিশন/রেভিনিউ শেয়ারিং এর দ্বিপাকি চুক্তির আওতায় গঘঙ সমূহের নেটওয়ার্ক এবং সার্ভিস ডেলিভারী এজেন্ট ব্যবহার করে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। কোন কোন ব্যাংক নিজস্ব প্রযুক্তি এবং নিজস্ব সার্ভিস ডেলিভারী এজেন্ট এর মাধ্যমে MNO সমূহের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে কোন কোন ব্যাংক প্রযুক্তি সহায়তা, টেলিফোন নেটওয়ার্কিং এবং সার্ভিস ডেলিভারী এজেন্টের সাথে আলাদা আলাদা ভাবে চুক্তিবদ্ধ হয়ে সার্বিক মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। আবার কোন কোন ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক অপারেটর উদ্যোক্তা ব্যাংকের সাথে দ্বিপাকিক্ষ চুক্তির আওতায় মোবাইল নেটওয়ার্কিং সেবা ও সার্ভিস ডেলিভারী এজেন্ট উভয় কার্যকক্রম সম্পাদন করে থাকে।
মোবাইল ব্যাংকিং সেবার সাথে জড়িত বিভিন্ন মোবাইল ব্যাংকিং কার্যক্রম থেকে নিম্নরূপে চার্জ/কমিশন/ফিস/রেভিনিউ শেয়ার ইত্যাদি আয় অর্জন করে থাকেঃ
-ব্যাংক (মূল উদ্যেক্তা)ঃ-মোবাইল ব্যাংকিং কার্যক্রম বাবদ প্রাপ্ত চার্জ/কমিশন/ফিস/রেভিনিউ শেয়ার ইত্যাদি;
-মোবাইল নেটওয়ার্ক অপারেটর (গ্রামীন ফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, সিটিসেল ইত্যাদি)ঃ- মোবাইল নেটওয়ার্ক ব্যবহার/কারিগরি সহায়তা/সার্ভিস ডেলিভারী এজেন্ট কার্যক্রম বাবদ প্রাপ্ত চার্জ/কমিশন/ফিস/রেভিনিউ শেয়ার ইত্যাদি;
-সার্ভিস ডেলিভারী এজেন্ট (তৃণমূল পর্যায়ে মোবাইল ব্যাংকিং সেবার ডেলিভারী দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান; যেমনঃ মোবাইল অপারেটরগণের আউটলেট/এজেন্ট, এনজিও অথবা যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান)ঃ- মোবাইল সেবা কার্যক্রমের মূল সার্ভিস ডেলিভারী পয়েন্টে উদ্যোক্তা ব্যাংক/মোবাইল নেটওয়ার্ক অপারেটরের এজেন্ট হিসাবে প্রাপ্ত চার্জ/কমিশন/ফিস/রেভিনিউ শেয়ার ইত্যাদি;
-কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান (টেকনোলজি সার্ভিস প্রোভাইডার)ঃ- মোবাইল ব্যাংকিং কার্যক্রমে উদ্যোক্তা ব্যাংক/মোবাইল নেটওয়ার্ক অপারেটরগণকে সফটওয়্যার প্রোগ্রামসহ সার্বিক প্রযুক্তিগত সহায়তার জন্য প্রাপ্ত চার্জ/কমিশন/ফিস/ রেভিনিউ শেয়ার ইত্যাদি।
মোবাইল ব্যাংকিং কার্যক্রমের Operating system, উক্ত কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন পরে আয় ইত্যাদিকে সার্বিক বিবেচনায় নিয়ে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫২অঅ ধারার বিধান অনুসারে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের জন্য সংশিস্নষ্ট বিভিন্ন পক্ষকে প্রদেয় চার্জ/কমিশন/ফিস/রেভিনিউ শেয়ার ইত্যাদি পরিশোধের সময় আয়কর কর্তন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড নিম্নরূপ নির্দেশনা প্রদান করছেঃ
১. উদ্যোক্তা ব্যাংক কর্তৃক মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে চার্জ/কমিশন/ফিস/রেভিনিউ শেয়ার ইত্যাদি পরিশোধকালে প্রদেয় অর্থের উপর ১০% হারে উৎসে আয়কর কর্তন করতে হবে;
২. উদ্যেক্তা ব্যাংক কর্তৃক কারিগরি সহায়তার জন্য কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠানকে প্রদেয় চার্জ/কমিশন/ফিস/রেভিনিউ শেয়ার ইত্যাদি বাবদ অর্থ পরিশোধকালে প্রদেয় অর্থের উপর ১০% হারে উৎসে আয়কর কর্তন করতে হবে;
৩. উদ্যেক্তা ব্যাংক কর্তৃক মোবাইল ব্যাংকিং সার্ভিস ডেলিভারীর জন্য সার্ভিস ডেলিভারী এজেন্ট/প্রতিষ্ঠান/এনজিও/ ব্যক্তিকে পরিশোধিত চার্জ/কমিশন/ফিস/রেভিনিউ শেয়ার ইত্যাদি পরিশোধকালে প্রদেয় অর্থের উপর ১০% হারে উৎসে আয়কর কর্তন করতে হবে;
৪. মোবাইল নেটওয়ার্ক অপারেটর কর্তৃক (প্রযোজ্য ক্ষেত্রে কারিগরি সহায়তার জন্য কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রদেয় চার্জ/কমিশন/ফিস/রেভিনিউ শেয়ার ইত্যাদি বাবদ অর্থ পরিশোধকালে প্রদেয় অর্থের উপর ১০% হারে উৎসে আয়কর কর্তন করতে হবে;
৫. মোবাইল নেটওয়ার্ক অপারেটর কর্তৃক (প্রযোজ্য ক্ষেত্রে) মোবাইল ব্যাংকিং সার্ভিস ডেলিভারীর জন্য সার্ভিস ডেলিভারী এজেন্ট/ প্রতিষ্ঠান/ এনজিও/ ব্যক্তিকে পরিশোধিত চার্জ/ কমিশন/ ফিস/ রেভিনিউ শেয়ার ইত্যাদি পরিশোধকালে প্রদেয় অর্থের উপর ১০% হারে উৎসে আয়কর কর্তন করতে হবে।
৬. লিখিত চুক্তিপত্রের শর্ত অনুসারে উদ্যেক্তা ব্যাংক এর পে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বা কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান যদি কোন অর্থ ব্যয় করে তবে সে অর্থ উদ্যোক্তা ব্যাংক কর্তৃক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বা কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠানকে re-imburse করার ক্ষেত্রে কোনরূপ উৎসে কর কর্তন করতে হবে না। তবে শর্ত থাকে যে, এরূপ খরচ কোনরূপ মুনাফা বা Mark up ব্যতীত একই মূল্যে re-imburse করতে হবে এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর বা কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠানকে অবশ্যই অন্য কোন তৃতীয় পকে উক্ত অর্থ পরিশোধ করতে হবে।
৭. উপরে উলেস্নখিত ক্রমিক নং ২ ও ৪ এর ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান যদি আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৬ষ্ঠ তফসিল, পার্ট-এ, অনুচ্ছেদ ৩৩ এ বর্ণিত ÒSoftware development and Information Technology Enabled Services (ITES)” সেবা, উদ্যোক্তা ব্যাংক/মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে প্রদান করে তবে উক্ত ÒSoftware development and ITES” সেবা বাবদ ৩০.০৬.২০১৫ তারিখ বা তৎপূর্বে পরিশোধিত চার্জ/কমিশন/ফিস/রেভিনিউ শেয়ার ইত্যাদির উপর কোন রূপ উৎসে কর কর্তন করতে হবে না।