সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে গত ১১.০৬.২০১৩ তারিখে জাতীয় সংসদ কতৃর্ক গৃহীত সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০১৩ গত ১২.০৬.২০১৩ তারিখে মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভ করায় সর্বসাধারণের অবগতির জন্য বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। আলোচ্য আইনটি জারী হওয়ায় রিপোর্ট প্রদানকারী সংস্থার দায়িত্ব ও কর্তব্য বিস্তৃত হয়েছে। উক্ত আইনের বিধানাবলী পরিপালন ও সংশ্লিষ্ট সকলের অবগতিতে আনয়নের সুবিধার্থে উক্ত আইনটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, যা http://www.bb.org.bd/aboutus/regulationguideline/lawsnacts.php ওয়েবলিংক হতে ডাউনলোড করা যাবে।
২. বর্ণিত আইনটি সংশ্লিষ্ট সকলের অবগতিতে আনয়ন এবং এর বিধানসমূহের পরিপালন নিশ্চিত করার জন্য আপনাদেরকে নির্দেশ প্রদান করা যাচ্ছে।
৩. AML CIRCULAR NO. 17 DATED 29.06.2008 উল্লিখিত আইনের কার্যকারিতার তারিখ হতে বাতিল বলে গণ্য হবে।
৪. অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/aml/jul142013bfiu07.pdf