Amended Policy Regarding Activities of Money Changers. Ref: FEPD Circular No. 06 dated 01.06.2009.



মানিচেঞ্জার প্রতিষ্ঠানসমুহের কার্যক্রম পরিচালনার বিষয়ে সংশোধিত/পরিবর্তিত নীতিমালা ।

উপর্যুক্ত বিষয়ে ০১/০৮/২০০৪ ইং তারিখের এফ,ই, সার্কূলার নং-০৬-এর নির্দেশনা নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হলো ঃ

ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ব্যবসারত মানিচেঞ্জিং প্রতিষ্ঠান ব্যতিত দেশের অন্যান্য স্থানে ব্যবসারত মানি চেঞ্জার প্রতিষ্ঠান সমুহের জন্য বাৎসরিক লেনদেনের ন্যূনতম লক্ষ্যমাত্রা মাঃডঃ ৫.০০ লক্ষ (পাঁচ লক্ষ) থেকে হ্রাস করে মাঃডঃ ৩.৫০ লক্ষ (তিন লক্ষ পঞ্চাশ হাজার)-এ পুননির্ধারণ করা হ‘ল । ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ব্যবসারত মানিচেঞ্জিং প্রতিষ্ঠানের জন্য বাৎসরিক লেনদেনের ন্যূনতম লক্ষ্যমাত্রা পূর্বের মত মাঃডঃ ৫.০০ লক্ষ (পাঁচ লক্ষ) বহাল থাকবে । বর্ণিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে পরবর্তী মেয়াদের জন্য মানি চেঞ্জিং প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নের জন্য বিবেচিত হবে না । ১ জুন, ২০০৯ ইং তারিখ হতে এ নীতিমালা কার্যকর হবে ।

অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন ।

~~~~~~~~~~

Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/fepd/jun012009fepd06.pdf