ACCEPTANCE AND PURCHASE OF INLAND BILL. REF: BRPD CIRCULAR NO. 10 DATED 11.07.2012.



সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, প্রকৃত ব্যবসায়িক লেনদেন না থাকা সত্ত্বেও স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় খোলা ঋণপত্রের বিপরীতে অ্যাকোমোডেশন বিল প্রস্তুতের মাধ্যমে ব্যাংক হতে তহবিল সংগ্রহের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ সকল অ্যাকোমোডেশন বিল ক্রয় সংক্রান্ত কার্যাদি ব্যাংকের শাখা পর্যায়ে সংঘটিত হওয়ায় অনেক ক্ষেত্রে তা ব্যাংকের প্রধান কার্যালয়ের অগোচরে থেকে যাচ্ছে, যার ফলে ব্যাংকের আর্থিক ভিত্তি অনেক সময় ঝুঁকির সম্মুখিন হচ্ছে।

অ্যাকোমোডেশন বিল প্রস্তুতের মাধ্যমে উক্ত বিলে স্বীকৃতি প্রদান ও ক্রয়ের ক্ষেত্রে এ মর্মে সিদ্ধান্ত্ম গৃহীত হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত্ম ব্যাংকসমূহ কর্তৃক স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় সকল অভ্যন্ত্মরীণ বিল ক্রয়ে (আইবিপি) শাখা পর্যায়ে সিদ্ধান্ত্ম গ্রহনের পরিবর্তে ব্যাংকের প্রধান কার্যালয়ের লিখিত পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। এছাড়াও স্থানীয় কিংবা বৈদেশিক মুদ্রায় ঋণপত্রের বিপরীতে স্বীকৃতি প্রদানের পূর্বে ক্রয়কৃত মালামালের প্রকৃত সরবরাহ সরেজমিন যাচাই ব্যতিরেকে কোন স্বীকৃতি প্রদান কিংবা মূল্য পরিশোধ করা যাবে না

এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।