ব্যাংকসমুহের প্রধান কার্যালয়ের বিশদ পরিদর্শন প্রতিবেদন সংশ্লিষ্ট ব্যাংকের নিকট প্রেরনপূর্বক স্ব স্ব পরিচালনা পর্ষদের সভায় তা উপস্থাপন করে এতদসংক্রান্ত স্বারকলিপি ও সংশ্লিষ্ট বিষয়ে সভার কার্যবিবরণীর অনুলিপিসহ প্রতিবেদনে উল্লিখিত সুপারিশ ও অনিয়ম/ত্রুটি-বিচ্যুতিসমুহের দফাওয়ারী পরিপালন প্রেরণের পদ্ধতি বর্তমানে প্রচলিত রয়েছে। কোন কোন ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার স্বারকলিপি/কার্যবিবরণী পর্যালোচনান্তে দেখা যায় যে, পরিদর্শন প্রতিবেদনে উল্লিখিত সুপারিশ ও অনিয়ম/ত্রুটি-বিচ্যুতিসমুহের পরিপালন সংক্রান্ত আলোচ্যসুচি সাধারণভাবে উপস্থাপন করা হয়। অনেক সময় পর্ষদে উপস্থাপিত স্বারকলিপিতে অনেক গুরুতর অনিয়ম যথাযথভাবে উল্লেখিত হয় না। ফলে পরিচালনা পর্ষদেও সদস্যবৃন্দ পরিদর্শন প্রতিবেদনে বর্ণিত অনিয়মসমুহের বিষয়ে সম্যক অবহিত হতে পারেন না এবং অনেক গুরুতর অনিয়ম যথাযথভাবে পরিপালিত হয় না। বিষয়টির প্রতিবিধান কল্পে এখন থেকে সিম্নোক্ত পদ্ধতি অনুসরণীয় হবেঃ
প্রধান কার্যালয় পরিদর্শনের উপর প্রনীত বিশদ পরিদর্শন প্রতিবেদনের যথাযথ পরিপালন নিশ্চিত করনার্থে এখন থেকে ব্যাংকসমূহ পরিচালনা পর্ষদেও বিশেষ সভা আহ্বান করবে। পরিচালনা পর্ষদের বর্ণিত বিশেষ সভায় একমাত্র আলোচ্যসূচী থাকবে প্রধান কার্যালয়ের বিশত পরিদর্শন প্রতিবেদন;
বিশদ পরিদর্শন প্রতিবেদন প্রাপ্তির ২(দুই) মাসের মধ্যে পর্ষদ সভা আহ্বানপূর্বক পরিপালন (Implementation/compliance) প্রতিবেদন উক্ত সভায় উপস্থাপন করতে হবে;
পরিচালনা পর্ষদের উপরোক্ত বিশেষ সভায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, পরিদর্শন দলনেতা ও অত্যাবশ্যকীয় সংশ্লিষ্ট পরিদর্শকগন উপস্থিত থাকবেন;
বর্ণিত সভার কার্ঙবিবরণী পরবর্তী ১৫ (পনের) দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করতে হবে;
পরিচালনা পর্ষদেও পৃথক সভা অনুষ্ঠানের কমপে ১০(দশ) দিন পূর্বে বাংলাদেশ ব্যাংককে অবহিতকরনের বিষয়টি নিশ্চিত করতে হবে;
পরিদর্শন প্রতিবেদন পরিপালনের অগ্রগতি সময়ে সময়ে পর্ষদ সভায় উপস্থাপন করতে হবে।