বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন, ২০১৫ (২০১৫ সনের ২৫ নং আইন) গত ২৬ নভেম্বর, ২০১৫ তারিখে মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভের মাধ্যমে উক্ত তারিখ হতে কার্যকর হয়েছে। উক্ত আইনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় একই তারিখে প্রকাশ করা হয়েছে। জারীকৃত আইনের বিধানসমূহ পরিপালন ও সংশ্লিষ্ট সকলের অবগতিতে আনয়নের সুবিধার্থে আইনটি বিএফআইইউ এর ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, যা https://www.bb.org.bd/bfiu/bfiu_acts.php ওয়েবলিংক হতে ডাউনলোড করা যাবে।
এই আইনের নির্দেশনা পরিপালন নিশ্চিতকরণ ও বিষয়টি সংশ্লিষ্ট সকলের অবগতিতে আনয়নের জন্য আপনাদেরকে পরামর্শ প্রদান করা হলো।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/aml/dec092015bfiul06.pdf