গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন্স (GFET)-২০১৮, ভলিউম-১ এর অধ্যায়-৭ এর অনুচ্ছেদ ৩৩(এ)(৫) এর প্রতি বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকের মনোযোগ আকর্ষণ করা যাচ্ছে যেখানে অনুমোদিত ডিলার ব্যাংকসমূহকে জীবন রক্ষাকারী ঔষধ (ঔষধ প্রশাসন কর্তৃক ঘোষিত/প্রত্যায়িত) আমদানিকল্পে ৯০দিন বিলম্বে মূল্য পরিশোধ ব্যবস্থায় ঋণপত্র স্থাপনের প্রাধিকার দেয়া হয়েছে।
০২। এক্ষণে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, বাণিজ্যিক ভিত্তিতে চক্ষু চিকিৎসার অত্যাবশ্যকীয় উপকরণ Intraocular Lens সহ Opthalmic Medical Equipment আমদানিকল্পে ৯০দিন বিলম্বে মূল্য পরিশোধ ব্যবস্থায় ঋণপত্র স্থাপন করা যাবে।
০৩। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং অনুগ্রহপূর্বক সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করবেন।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/fepd/may082018fepd11.pdf