ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা
সকল রিপোর্ট প্রদানকারী সংস্থা (মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এর ধারা ২(ব) এ উল্লিখিত), বাংলাদেশ।
মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ প্রসঙ্গে।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩১ জানুয়ারি, ২০১৯ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় ২১ নভেম্বর, ২০১৩ তারিখে প্রণীত Money Laundering Prevention Rules, 2013 রহিত করে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ জারী করে যা ১৩ ফেব্রæয়ারি, ২০১৯ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।
০২। আলোচ্য বিধিমালাটি জারী হওয়ায় রিপোর্ট প্রদানকারী সংস্থাসমূহের দায়িত্ব ও কর্তব্য বিস্তৃত হয়েছে। উক্ত বিধিমালার বিধানসমূহ পরিপালন ও সংশ্লিষ্ট সকলের অবগতিতে আনয়নের সুবিধার্থে বিধিমালাটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের বিএফআইইউ পেইজে আপলোড করা হয়েছে, যা https://www.bb.org.bd/bfiu/bfiu_rules.php ওয়েবলিংকে পাওয়া যাবে।
০৩। এক্ষণে বর্ণিত বিধিমালাটি সংশ্লিষ্ট সকলের অবগতিতে আনয়ন এবং এর বিধানসমূহের পরিপালন নিশ্চিত করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/aml/feb242019bfiul01.pdf