পুরাতন মেশিনারিজ আমদানির জন্য এলসি খোলার সময় রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রদত্ত মেশিনারিজের ”অর্থনৈতিক আয়ুষ্কাল সনদ” দাখিল প্রসংগে।
শিরোনামোক্ত বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ০৮/০৮/২০১৬ তারিখের ২৬.০০.০০০০.১১১.৩১.০০৪.১৩-৫৯০ সংখ্যক স্মারকের (সংযুক্তি) প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
২। সেবা প্রদান প্রক্রিয়ার গুণগত পরিবর্তন ও সেবাকে সহজীকরণের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ইনোভেশন বিষয়ক কর্মপরিকল্পনা-২০১৬ বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬/০৭/২০১৬ তারিখে উক্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই মর্মে অবহিত করা যাচ্ছে যে, অধিক পুরাতন মেশিন জনজীবনের জন্য হুমকি ও পরিবেশবান্ধব না হওয়ায় পুরাতন মেশিন আমদানির জন্য এলসি খোলার ক্ষেত্রে রপ্তানিকারক প্রতিষ্ঠান হতে মেশিনারিজের ”অর্থনৈতিক আয়ুষ্কাল সনদ” অবশ্যই সংগ্রহ করতে হবে।
অনুগ্রহপূর্বক সংশ্লিষ্ট সকল পক্ষকে সার্কুলার পত্রের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করবেন।
সংযুক্তি: বর্ণনামতে।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/fepd/sep252016fepdl25.pdf