ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকগণের স্বার্থ সংরক্ষণ, গ্রাহক সেবার ন্যূনতম মান নিশ্চিতকরণ এবং অভিযোগ নিষ্পত্তি সংক্রন্ত সুষ্ঠু কর্মপদ্ধতি প্রণয়নের সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক Guidelines for Customer Services and Complaint Management শিরোনামে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। উক্ত নীতিমালা অনুযায়ী সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহকে তাদের কাছে প্রাপ্ত অভিযোগ সমূহের মাসিক বিবরণী বাংলাদেশ ব্যাংক এ প্রেরণ করতে বলা হয়েছে। উক্ত মাসিক বিবরণী বাংলাদেশ ব্যাংকের ইডিডব্লিউ ওয়েব পোর্টাল এ প্রদত্ত আরআইটি (RIT) এর মাধ্যমে প্রেরণ করতে হবে। টেমপ্লেটটির নমুনা (সংযোজনী – ১) এবং পূরণের নির্দেশাবলী (সংযোজনী – ২) সংযোজনীতে দেয়া হলো।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।