উল্লিখিত বিষয়ে অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর্তৃক ১৮.০৮.২০১৪ তারিখে জারীকৃত ‘‘বাংলাদেশ সরকার ইসলামী বিনিয়োগ বন্ড(ইসলামী বন্ড) নীতিমালা-২০০৪(সংশোধিত-২০১৪)” এর ১(খ) এ উল্লেখিত ‘‘অবিলম্বে কার্যকর হইবে” শব্দসমূহ ‘‘১ লা জানুয়ারী, ২০১৫ থেকে কার্যকর হইবে” শব্দগুলি দ্বারা প্রতিস্থাপিত হবে ।
অর্থমন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এতদ্সংক্রান্ত স্মারকটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অত্রসাথ প্রেরণ করা হ’ল ।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।