বাংলাদেশ ব্যাংক হতে জারিকৃত FEPD CIRCULAR LETTER NO. 03 DATED 04.02.2013 এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
২। আমদানিকারকের পে ঋণপত্র খোলার সময় আবশ্যিকভাবে আমদানিকারকের নাম ও ঠিকানার পাশাপাশি মূসক নিবন্ধন নম্বর (BIN) সুষ্পষ্টভাবে ঋণপত্র, বিল অব লেডিং ও অন্যান্য শিপিং ডকুমেন্ট-এ উল্লেখ করা সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা উক্ত সার্কুলার পত্রের মাধ্যমে আপনাদেরকে অবহিত করা হয়েছিল।
এক্ষণে আমদানিকারকের ১১ ডিজিটের মূসক নিবন্ধন নম্বর (BIN) এর পাশাপাশি ঋণপত্র স্থাপনকারী অনুমোদিত ডিলার ব্যাংকের ১১ ডিজিটের নতুন মূসক নিবন্ধন নম্বর (BIN) ঋণপত্র, বিল অব লেডিং ও অন্যান্য শিপিং ডকুমেন্ট-এ উল্লেখ করা সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের সির্দেশনা (পত্র নং NBR/IT/AWIP/ADMIN-p(1)/12/202, তারিখঃ ১৮/০৯/২০১৩)-এর অনুলিপি আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এতদসঙ্গে সংযুক্ত করা হলো।