শিরোনামোক্ত বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ১১.০২.২০১৩ তারিখে জারীকৃত অফিস আদেশ নং ১(১০) শুল্ক আবাচু/ভুটান/২০০৭(ছায়ানথি)/৩১৬(১) আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অপর পৃষ্ঠায় হুবহু পুণঃমুদ্রণ করা হলো।
গোবরাকুড়া, কড়ইতলী এবং নাকুগাঁও শুল্ক স্টেশন দিয়ে ভুটানের সঙ্গে রপ্তানি ও আমদানি বানিজ্য। নথি নং- ১(১০) শুল্ক আবাচু/ভুটান/২০০৭(ছায়ানথি)/৩১৬(১) তারিখ-১১.০২.২০১৩ খ্রিঃ
উপর্যুক্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, জাতীয় রাজস্ব বোর্ডেও প্রজ্ঞাপন নং-২৬২/২০০৯/শুল্ক, তারিখ-১১-০৬-২০০৯ এর ক্রমিক নং ১৩(ক) ও (খ) এবং ১৩১ অনুযায়ী যথাক্রমে গোবরাকুড়া, কড়ইতলী এবং নাকুগাঁও শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে যেসব পন্যের বানিজ্য (রপ্তানি ও আমদানি) অব্যাহত রয়েছে, ভুটানের সঙ্গেও একই ধরনের পণ্যের বানিজ্য সম্পন্ন করা যাবে।
০২। এ অফিস আদেশ জারির তারিখ থেকে অবিলম্বে কার্যকর হবে।