সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ব্যাংকসমূহের কর্মকর্তা/কর্মচারী নিয়োগে সরকারী নিয়োগ বিধি অনুসরণ না করে নিজস্ব বিবেচনায় নিয়োগপ্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হচ্ছে। ফলে নিয়োগক্ষেত্রে অসমতা পরিলক্ষিত হওয়ার পাশাপাশি ব্যাংকের সামাজিক গ্রহণযোগ্যতা ক্ষুন্ন হচ্ছে। এ প্রেক্ষিতে ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের নতুন নিয়োগের ক্ষেত্রে সরকারী বিধিমালার অনুসরণে নিয়োগপ্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০(ত্রিশ) বছর নির্ধারণ করার জন্য ব্যাংকসমূহকে নির্দেশ দেয়া যাচ্ছে।