OPENING OF BANK ACCOUNTS FOR STUDENTS UNDER 6 (SIX) YEARS ACCORDING TO THE SCHOOL BANKING GUIDELINES. REF: FID CIRCULAR LETTER NO. 02 DATED 26.01.2016.



২৮ অক্টোবর ২০১৩ তারিখের জিবিসিএসআরডি সার্কুলার নং-০৭ এবং ২৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখের এফআইডি সার্কুলার নং-০৩ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিদ্যমান স্কুল ব্যাংকিং নীতিমালার ০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ০৬ (ছয়) থেকে ১৮ (আঠারো) বছরের কম বয়স্ক শিক্ষার্থীরা স্কুল ব্যাংকিং এর আওতায় হিসাব খুলতে পারে। স্কুল ব্যাংকিং কার্যক্রমকে অধিকতর বিস্তৃতকরণের উদ্দেশ্যে এখন থেকে ০৬ (ছয়) বছরের কমবয়সী শিক্ষার্থীদের নামেও স্কুল ব্যাংকিং হিসাব খোলা যাবে।

এতদসংক্রান্ত উপরোল্লিখিত সার্কুলারদ্বয়ের অপরাপর নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে।

Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/finincld/jan262016fidl02.pdf